——— মোহাম্মদ আমিনুল ইসলাম
ইচ্ছে ঘুড়ি নীল আকাশে
উড়ছে ডানা মেলে,
রঙিন মেঘের দেশে তারা
লুকপলান্তি খেলে।
চাঁদের বুড়ি চরকা কাটে
বসে আপন মনে
বনে বনে নীল ভ্রমরার
গুন্জনে ফুল ফোটে
পাপড়ি মেলা ফুলের হাসি
বড্ড লাগে ভালো,
আঁধার রাতে জোনাক জ্বলে
বিলায় মিষ্টি আলো।
জন্মেছি এই সোনার দেশে
রূপের নেইকো শেষ,
সবুজ শ্যামল প্রকৃতি তার
কি অপরূপ বেশ।
মিনার হতে আজান ভাসে
ভোরে ঘুমটা ভাঙে
সুখপাখিটা বাসা বাঁধে
নিজের নিপুণ ঢঙ্গে
সন্ধা বেলা ফিরি ঘরে
সাংঙ্গ করে খেলা
পড়তে বসি খোদার নামে
পড়া আছে মেলা।
গেলাস ভরে দুধ দেয় মা
নিমিষেই করি পান
পড়া সব আদায় করি
আল্লাহ মেহেরবান
সকাল সকাল ঘুমিয়ে পড়ি
হলে পড়া শেষ
খুব ভোরে জাগব আবার
রুটিন সন্নিবেশ।
হিংসা বিদ্বেষ ছাড়াই আমরা
বড় হচ্ছি হেসে
শুদ্ধতায় জীবন কাটুক
পরম সুখ আবেশে।
মরণ একদিন আসবে জানি
পালকি চড়ে ভাই,
সবার তরে ভালো থাকার
বিকল্প কিছু নাই।
